― Advertisement ―

যুক্তরাষ্ট্রের অনুমোদন: সৌদি আরবকে প্রায় ২০০ কোটি ডলারের অস্ত্র বিক্রি


যুক্তরাষ্ট্র সৌদি আরবের বিমান প্রতিরক্ষা সক্ষমতা জোরদারে প্রায় ১৯৬ কোটি মার্কিন ডলার (১.৯৬ বিলিয়ন ডলার) মূল্যের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে। পশ্চিম এশিয়ায় সংঘাত তীব্র হওয়ার প্রেক্ষাপটে বুধবার (১৬ জুলাই, ২০২৬) এ অনুমোদনের কথা জানায় মার্কিন পররাষ্ট্র দপ্তর।


মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানায়, প্রস্তাবিত এই অস্ত্র বিক্রি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তার লক্ষ্য বাস্তবায়নে সহায়ক হবে। পাশাপাশি এটি উপসাগরীয় অঞ্চলে রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা যুক্তরাষ্ট্রের প্রধান নন-ন্যাটো মিত্র সৌদি আরবের নিরাপত্তা আরও শক্তিশালী করবে।


বিবৃতিতে বলা হয়, এই চুক্তির মাধ্যমে সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও আধুনিক ও কার্যকর হবে, যা দেশটির প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে সহায়তা করবে।
প্রস্তাবিত অস্ত্র বিক্রি এখন যুক্তরাষ্ট্রের কংগ্রেসে পর্যালোচনার জন্য পাঠানো হবে। নির্ধারিত সময়ের মধ্যে কংগ্রেস আপত্তি না জানালে বিক্রয় কার্যক্রম এগিয়ে যাবে।