আন্তর্জাতিক ডেস্ক
গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের পর এবার দীর্ঘমেয়াদী শান্তি চুক্তির জন্য আজ সোমবার মিশরে যে শীর্ষ নেতাদের সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, সেখানে যোগ দিচ্ছেন না ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়।
বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে মিসরে আয়োজিত সম্মেলনে যোগ দিতে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রধানমন্ত্রী আমন্ত্রণের জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন, তবে জানিয়েছেন যে অনুষ্ঠানের সময়টি ইহুদি উৎসব সিমহাত তোরা’র শুরুর সঙ্গে একই সময়ে হওয়ায় তিনি অংশ নিতে পারবেন না।
এর আগে মিসরীয় প্রেসিডেন্সি জানায়, ট্রাম্প, মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি ও নেতানিয়াহুর মধ্যে এক ফোনালাপের পর তাকে সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছিল।



