― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

বিজয় দিবসে কারাগারে বন্দিরা যে খাবার খাবেন

ডেস্ক রিপোর্ট: মহান বিজয় দিবসে সবার মধ্যেই বিরাজ করছে মুক্তির আনন্দ। বিভিন্ন কর্মসূচিতে মাতোয়ারা গোটা দেশ। তবে কারাগারে বিজয় আর মুক্তির আনন্দ কতটাই পৌঁছেছে তা নিয়েও যেন ভাবনার শেষ নেই। এমন বিজয় গাঁথার দিনে দেশের সব কারাগারের বন্দিদের জন্য থাকছে বিশেষ খাবার।

এই খাবারের মধ্যে সকালে দেয়া হয় খিচুড়ি, ডিম, পায়েস, সেমাই ও মুড়ি। দুপুরের খাবারে থাকবে পোলাও, গরুর মাংস, খাসির মাংস, ডাল ভুনা, ডিম, মিষ্টি, কোমল পানীয়, সালাদ ও পান-সুপারি। রাতের খাবারে রয়েছে সাদা ভাত, আলুর দম ও মাছ ভাজা।

গত ১২ ডিসেম্বর কারা অধিদফতরের অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মোহাম্মদ মোস্তফা কামাল স্বাক্ষরিত এক নোটিশে কারাবন্দিদের উন্নত মানের খাবার পরিবেশনের কথা বলা হয়।

বন্দিদের খাবারের বিষয়টি নিয়ে ঢাকা বিভাগের কারা ডিআইজি প্রিজন্স মো. জাহাঙ্গীর কবির বলেন, ১৬ ডিসেম্বর বন্দিরা সকাল ও দুপুরে বিজয় দিবস উপলক্ষে বিশেষ খাবার খাবেন। রাতে থাকবে প্রতিদিনের মতো সাধারণ খাবার।