― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

বিএনপি কার্যালয়ে ভারতীয় হাইকমিশনার

বরিশাল মেইল ডেস্ক

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা ও উপ-হাইকমিশনার প্রভন বাধে।

আজ রবিবার (২২ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী ও আন্তর্জাতিক বিষয়ক-সহ কমিটির সদস্য শামা ওবায়েদ।

তবে, সাক্ষাৎকারে কোন কোন বিষয়ে আলোচনা হয়েছে সে বিষয়ে জানা যায়নি।