ডেস্ক রিপোর্ট : ঢাকার মিরপুর ৬ নম্বরে প্রশিকা মোড়ে বাটার শো-রুমের আগুন সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় তিন ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে।
রবিবার (১৯ জানুয়ারি) রাত ১১টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার খবরের সঙ্গে সঙ্গে মিরপুর ফায়ার স্টেশনের তিনটি ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে।
এরপর কল্যাণপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট এবং সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের একটি ইউনিট যোগ দিয়ে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন। ভবনটির নিচতলায় বাটা শো-রুমের দোকান এবং ওপরে দুটি রেস্টুরেন্ট রয়েছে।
তবে তাৎক্ষণিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
বিএম/জ/রা



