― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

বাজেটে যেসব পণ্যের দাম কমবে ও বাড়বে

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আজ বৃহস্পতিবার (১১ জুন, ২০২৬) জাতীয় সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত মেগা বাজেট উপস্থাপন করেছেন। মূল্যস্ফীতি ও উচ্চ জীবনযাত্রার ব্যয়ে পিষ্ট সাধারণ ভোক্তাদের স্বস্তি দিতে এবারের বাজেটে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য, জীবনরক্ষাকারী চিকিৎসা সরঞ্জাম এবং দেশীয় তথ্যপ্রযুক্তি খাতের ওপর কর ও শুল্কের হার ব্যাপকভাবে হ্রাস করার প্রস্তাব আনা হয়েছে। বিপরীতে, রাজস্ব আহরণ বৃদ্ধি এবং জনস্বাস্থ্য সুরক্ষার অজুহাতে তামাকজাত পণ্য, আমদানিকৃত বিলাসবহুল গাড়ি ও বিদেশি গৃহস্থালি সামগ্রীর ওপর করের বোঝা আরও বাড়ানো হয়েছে। ফলে বাজারে বেশ কিছু পণ্যের দাম কমলেও সমানতালে বৃদ্ধি পাবে অনেক সেবামূলক ও জরুরি পণ্যের ব্যয়।

বাজেট প্রস্তাবনা অনুযায়ী, সাধারণ মানুষের দৈনন্দিন খাদ্যতালিকায় থাকা পেঁয়াজ, রসুন, আদা, লবণ, চিনি, ভোজ্যতেলসহ সব ধরনের কৃষিপণ্যের উৎসে কর কমিয়ে মাত্র শূন্য দশমিক ৫ শতাংশ করার নজিরবিহীন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া সব ধরনের আমদানিকৃত মসলা ও খেজুরের ওপর থেকে রেগুলেটরি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে এবং শিশুখাদ্যের কাঁচামাল আমদানি শুল্ক ১৫ থেকে ১০ শতাংশে নামানো হয়েছে। মধ্যবিত্তের জন্য সবচেয়ে বড় সুখবর এসেছে প্রযুক্তি ও যোগাযোগ খাতে; ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটার, মনিটর ও প্রিন্টারের ওপর থেকে শুল্ক-ভ্যাট সম্পূর্ণ তুলে নেওয়া হয়েছে। পাশাপাশি নতুন মোবাইল সিমের ওপর বিদ্যমান ৩০০ টাকার কর সম্পূর্ণ প্রত্যাহার এবং ব্যাংক আমানতের আবগারি শুল্কমুক্ত সীমা ৪ লাখ টাকায় উন্নীত করার সুবাদে নাগরিক ব্যয় অনেকটাই কমবে।

অন্য দিকে, চিকিৎসা খাতে খরচ কমাতে কিডনি ডায়ালাইসিস ফিল্টার ও ব্লাড টিউবিং সেটের ওপর থেকে ভ্যাট ও অগ্রিম কর সম্পূর্ণ মওকুফ করা হয়েছে। হার্টের স্টেন্ট (রিং) এবং চোখের লেন্সের সরবরাহ পর্যায়ের ১০ শতাংশ ভ্যাটও প্রত্যাহার হচ্ছে। ক্যানসারের ওষুধসহ ওষুধ শিল্পের ৬৮টি অত্যাবশ্যকীয় কাঁচামালের শুল্ক তুলে নেওয়ার ফলে জীবনরক্ষাকারী ওষুধের দাম কমতে পারে। পরিবেশবান্ধব পরিবহনে ২৫ হাজার ডলার মূল্যের বৈদ্যুতিক গাড়ির মোট করভার ৯৩ থেকে ৬৪ শতাংশে নামানো এবং শিক্ষাপ্রতিষ্ঠানের ইলেকট্রিক বাসের শুল্ক-কর সম্পূর্ণ মওকুফ করার প্রস্তাব করা হয়েছে। একই সাথে সোনা বৈধভাবে আমদানি বাড়াতে এর উৎসে কর ৫ শতাংশ থেকে কমিয়ে মাত্র শূন্য দশমিক ৫ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে।

বিপরীতে, পকেট কাটবে ধূমপায়ী ও বিলাসী ক্রেতাদের। সিগারেটের প্রতিটি স্তরে ন্যূনতম খুচরা মূল্য ও সম্পূরক শুল্ক ব্যাপকভাবে বাড়ানো হয়েছে, যেখানে সর্বনিম্ন ১০ শলাকার প্যাকেটের মূল্য দাঁড়াচ্ছে ৬২ টাকা এবং অতি উচ্চ স্তরে ২১০ টাকা। নিকোটিন পাউচে ৩ Way বা ৩৫০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের কারণে তামাকের বাজার অস্থির হবে। ১২০০ থেকে ১৬০০ সিসির মধ্যম সারির গাড়ির করভার ১৩২ দশমিক ৩৬ শতাংশ থেকে বেড়ে ১৫৫ দশমিক ৮৮ শতাংশ হচ্ছে। এছাড়া আমদানিকৃত কাজুবাদাম (শুল্ক ২৫%), হিমায়িত মাছ (ভ্যাট ১৫%), বিদেশি ওয়াশিং মেশিন (সম্পূরক শুল্ক ২০%), এমএস রড ও কপার তারের শুল্ক বাড়ানোর কারণে গৃহস্থালি ও নির্মাণ ব্যয় একলাফে অনেক বেড়ে যাবে। ফাস্টফুড ও রেস্তোরাঁর খাবার মোড়ানোর গ্রিজ প্রুফ পেপারের শুল্ক ১০ থেকে ২৫ শতাংশ করার কারণে রেস্তোরাঁর খাবারের দামও বাড়ছে।