― Advertisement ―

কোটাবিরোধী আন্দোলন: সড়ক অবরোধ করে বিএম কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা পদ্ধতি বাতিলের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (৯...

আগৈলঝাড়ায় বিদ্যালয়ের সামনে ঝুঁকিপূর্ণ সেতু, নেই মেরামতের উদ্যোগ


আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ আগৈলঝাড়া উপজেলার সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে খালের নির্মিত সেতুর পাটাতনগুলো মরিচা ধরে জরাজীর্ণ হয়ে পড়েছে । এতে ঝুকিঁ নিয়েই চলাচল করতে হচ্ছে ভূক্তভোগীদের । মরণ ফাঁদে পরিণত হওয়া সেতুটি মেরামত করার কোনো পদক্ষেপ নেই সড়ক ও জনপথ বিভাগের।

সরেজমিনে দেখা গেছে, বেইলি ব্রীজের পাটাতনগুলো মরিচা ধরে বিভিন্ন স্থানে ভেঙ্গে ছোট-বড় গর্ত হয়েছে। এতে ঝুঁকি নিয়ে শিক্ষার্থী ও পথচারীরা চলাচল করলেও যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে ব্রীজটি।

এই ব্রীজ দিয়ে সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়, গৈলা আদর্শ শিশু নিকেতন, গৈলা শিশু শিক্ষা বিদ্যালয়, গৈলা দাখিল মাদ্রাসা ও গৈলা বাজারে যাতায়াতকারীসহ শিক্ষার্থী, শিক্ষক, ব্যবসায়ী ও পথচারীরা চলাচল করে। চলাচলের জন্য বিকল্প কোন ব্যবস্থা না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত ব্রীজের ওপর দিয়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছে তারা।

রাতের আঁধারে কোন আলোর ব্যবস্থা না থাকায় প্রতিদিনই ভ্যানগাড়ি, ইজিবাইক, মোটরসাইকেল ও লোকজন ভাঙ্গা অংশে পড়ে গিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছে।


গৈলা বাজার ব্যবসায়ীরা বলছেন, গুরুত্বপূর্ণ এই ব্রীজটি ওপর দিয়ে প্রতিদিন শতশত মানুষ যাতায়াত করে। অথচ এতো গুরুত্বপূর্ণ ব্রীজটি দীর্ঘদিন যাবৎ ঝুঁকিপূর্ণ অবস্থায় পরে থাকা সত্বেও কোনো পদক্ষেপ নেই সড়ক ও জনপথ বিভাগ ।

সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জহিরুল হক জানান, ব্রীজটি মেরামত করা না হলে কোমলমতি শিক্ষার্থীরা কিভাবে এই ব্রীজের ওপর দিয়ে চলাচল করবে? প্রায় দিনই এই ব্রীজের ওপর চলাচলকারী যানবাহন ও পথচারী গর্তে পরে গিয়ে দুর্ঘটনার স্বীকার হচ্ছে প্রতিদিন।

এবিষয়ে সড়ক ও জনপদ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. নাজমুল ইসলাম জানান, ব্রীজটি মেরামতের বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

বিএম/জ/রা