― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির রক্তক্ষয়ী সংঘর্ষ, সভাপতিসহ আহত অন্তত ২০

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ইসলামী ছাত্রশিবিরের কর্মসূচিতে বহিরাগতদের অংশগ্রহণের অভিযোগ তুলে হামলা চালিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। পরবর্তীতে দুই রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি মনিরুল ইসলামসহ দুই পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

বুধবার (০৫ আগস্ট) সকাল ৯টা ৪০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসংলগ্ন ঢাকা-কুয়াকাটা মহাসড়কে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিবেশ কিছুটা স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ববি শাখা ছাত্রশিবির ‘অদম্য জুলাই’ শীর্ষক একটি র‍্যালির আয়োজন করে। র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচতলা থেকে শুরু হয়ে ভিসি গেট দিয়ে বাইরে বের হয়। ঢাকা-কুয়াকাটা মহাসড়কে পৌঁছা মাত্রই লাঠিসোটা নিয়ে আগে থেকে অবস্থানরত ছাত্রদলের নেতাকর্মীরা মিছিলে বহিরাগতদের উপস্থিতির অভিযোগ তুলে হামলা চালায়। এতে সঙ্গে সঙ্গেই উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষের বার্তা পেয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং প্রক্টরিয়াল বডির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দু’পক্ষকে শান্ত করার চেষ্টা করেন। সংঘর্ষে শিবিরের সভাপতি মনিরুল ইসলাম, সাব্বির হোসেন, আলামিন, হাফিজ সিদ্দিক, হেলাল আহমেদ, আবদুল্লাহি বাকি, আল মামুন সিয়াম, তায়েফ, শারাফাত সিফাতসহ প্রায় ১২ জন আহত হন। অন্যদিকে ছাত্রদলের আহত ৮ জনের মধ্যে ইমরান, সিফাত, হৃদয়, জাহিদ, তরিকুল, প্রান্ত, হেনা ও আবদুর রহিমের নাম পাওয়া গেছে। আহতদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার বিষয়ে ববি শাখা শিবিরের সাধারণ সম্পাদক জাকারিয়া ইসলাম বাবু বলেন, শান্তিপূর্ণ কর্মসূচি শেষে উপাচার্যের বাসভবনের সামনে পৌঁছালে ছাত্রদলের সন্ত্রাসীরা আমাদের ওপর নগ্ন হামলা চালায়। প্রক্টরের উপস্থিতিতেই তারা লাঠিসোটা নিয়ে চড়াও হয়। এতে তাদের সভাপতিসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। তারা এ হামলার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি প্রশাসনের কাছে অপরাধীদের শাস্তির দাবি জানিয়েছেন।

পাল্টা অভিযোগ এনে ববি শাখা ছাত্রদলের সভাপতি মোশাররফ হোসেন জানান, বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে শিবির ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছিল। সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তায় ছাত্রদল তাদের প্রতিরোধ করেছে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের (দক্ষিণ) এডিসি বেলাল হোসাইন জানান, আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে সতর্ক অবস্থান নেওয়া হয়েছে।