― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

ববি সংলগ্ন মহাসড়কে পোনাবাহী গাড়ি আটকে লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ; থানায় ছাত্রদল নেতাদের নিয়ে বৈঠক

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন ঢাকা-কুয়াকাটা ও ভোলা-বরিশাল মহাসড়কে ছাত্রদলের একাংশের বিরুদ্ধে গভীর রাতে ও ভোরবেলা মাছের পোনাবাহী গাড়ি আটকে ভয়ভীতি প্রদর্শন, মারধর ও লাখ টাকা চাঁদাবাজির গুরুতর অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৯ মে, ২০২৬) ভোরে মহাসড়কের জিরো পয়েন্ট ও বিশ্ববিদ্যালয় সংলগ্ন ভোলা রোডে পরপর দুটি চিংড়ির রেণু বহনকারী গাড়িতে হামলার ঘটনায় পরিবহন শ্রমিক ও মৎস্য ব্যবসায়ীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। অভিযোগ রয়েছে, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটির শীর্ষ নেতাদের আশ্রয়-প্রশ্রয়ে এবং কিছু পদধারী নেতার প্রত্যক্ষ অংশ্রগ্রহণে মহাসড়কে এই চাঁদাবাজির সিন্ডিকেট গড়ে উঠেছে।

ভুক্তভোগী ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, গতকাল ভোর ৫টার দিকে পটুয়াখালী থেকে আসা চিংড়ির রেণুবাহী একটি গাড়ি জিরো পয়েন্ট থেকে ধাওয়া করে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ভোলা রোডে আটকে দেয় একদল যুবক। পরে গাড়ির চালক ও সহকারীকে মেরিন একাডেমির একটি নির্মাণাধীন ভবনে জিম্মি করে মারধর করা হয় এবং পোনামালিকের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। বাধ্য হয়ে মালিক পক্ষ দুটি বিকাশ নম্বরের মাধ্যমে ৯৫ হাজার টাকা এবং নগদ ৫ হাজার টাকাসহ মোট ১ লাখ টাকা পরিশোধ করে গাড়িটি উদ্ধার করেন। টাকা লেনদেনের একাধিক ডিজিটাল স্ক্রিনশট ইতিমধ্যেই গণমাধ্যমকর্মীদের হাতে এসেছে।

প্রথম গাড়িটি চাঁদা দিয়ে মুক্ত হওয়ার পর, একই মালিকের দ্বিতীয় একটি কালো রঙের হাইয়েস মাইক্রোবাস বিশ্ববিদ্যালয় জিরো পয়েন্ট অতিক্রম করার সময় সিগন্যাল উপেক্ষা করে রূপাতলীর দিকে চলে যাওয়ার চেষ্টা করে। এ সময় দ্রুতগতির মাইক্রোবাসের ধাক্কায় মো. আরাফাত নামের বিশ্ববিদ্যালয়ের ১০ম ব্যাচের আইন বিভাগের এক ছাত্রদলকর্মী আহত হন এবং একটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়। এর জেরে ছাত্রদলের ৮-১০ জন কর্মী মোটরসাইকেল নিয়ে ধাওয়া করে রূপাতলী ট্রাফিক পুলিশ বক্সের সামনে টহল পুলিশের উপস্থিতিতেই মাইক্রোবাসের চালক ও সহকারীকে বেদম মারধর করে এবং গাড়ির গ্লাস ভাঙচুর করে।

এই দ্বৈত ঘটনার পর বরিশালের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা নড়েচড়ে বসেন। উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলামের কক্ষে এক জরুরি সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ববি ছাত্রদলের সভাপতি মো. মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক আরিফ হোসাইন শান্তসহ শীর্ষ পাঁচ নেতা হাজির হন। এর আগেও গত ২৯ জানুয়ারি ভোলা-বরিশাল মহাসড়কে ইলিশ মাছের গাড়ি আটকে ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিয়ে পুলিশি সহায়তা নিয়েছিল এক ট্রাক চালক, যেখানে ববি ছাত্রদলের বর্তমান কমিটির সহ-সভাপতি মিয়া বাবুল, মো. মিথুন, যুগ্ম সম্পাদক মো. স্বজন ও ইমরান মাহমুদের নাম জড়িয়েছিল।