― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

বগুড়ার ৯৮৩ কেন্দ্রে সরঞ্জাম বিতরণ; প্রস্তুতি দেখে সন্তুষ্ট বিদেশি পর্যবেক্ষকরা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বগুড়ায় উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে নির্বাচনী সরঞ্জাম বিতরণ। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে বগুড়া সদর উপজেলা পরিষদ মিলনায়তন থেকে এই কার্যক্রম শুরু হয়। ব্যালট পেপার, ব্যালট বাক্স ও সিলসহ প্রয়োজনীয় সরঞ্জামাদি প্রিজাইডিং কর্মকর্তাদের হাতে তুলে দেওয়ার দৃশ্য পর্যবেক্ষণ করেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দুই প্রতিনিধি পল খেলিমার ও ইভিলিন কিভিমা। তাঁরা সরঞ্জাম বিতরণের স্বচ্ছতা দেখে সন্তোষ প্রকাশ করেন এবং মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

পর্যবেক্ষক পল খেলিমার জানান, আন্তর্জাতিক মহলে বাংলাদেশের এই নির্বাচন অত্যন্ত গুরুত্ব বহন করছে। সারাদেশে ইইউ-এর প্রায় ২০০ পর্যবেক্ষক সক্রিয় রয়েছেন, যার মধ্যে বগুড়াতেই দায়িত্ব পালন করছেন ৬ জন। ইভিলিন কিভিমা জানান, এবার বাংলাদেশের ইতিহাসে ইইউ থেকে সবচেয়ে বড় পর্যবেক্ষক দল এসেছে, যা স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনে সহায়ক হবে। প্রসাশন ও নির্বাচন কমিশনের আমন্ত্রণে তাঁরা ফলাফল ঘোষণা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে এই পর্যবেক্ষণ প্রক্রিয়া চালিয়ে যাবেন।

এদিকে, বগুড়া জেলার ১২টি উপজেলার ৯৮৩টি ভোটকেন্দ্রে মালামাল পাঠানোর কাজ পুরোদমে চলছে। বিশেষ করে চরাঞ্চল ও দুর্গম কেন্দ্রগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে সরঞ্জাম পাঠানো হচ্ছে। অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের তত্ত্বাবধানে কঠোর নিরাপত্তায় বিকেলের মধ্যে সব কেন্দ্রে সরঞ্জাম পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। স্থানীয় প্রশাসন ও ইইউ প্রতিনিধিদের এই সমন্বিত তৎপরতা সাধারণ ভোটারদের মনে আস্থা তৈরি করছে বলে ধারণা করা হচ্ছে।