― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বরিশালে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক: প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বরিশাল জেলার বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

রোববার ( ১৬ মার্চ) সকাল ৯ টায় জেলা প্রাথমিক শিক্ষা অফিস বরিশাল এর আয়োজনে সাগরদী পিটিআই অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপদেষ্টা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন।

বিশেষ অতিথি ছিলেন মহাপরিচালক প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আবু নূর মোঃ শামসুজ্জামান, পরিচালক (পলিসি ও অপারেশন) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মোহাম্মদ কামরুল হাসান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ সোহরাব হোসেন, বিভাগীয় উপপরিচালক প্রাথমিক শিক্ষা বিভাগ মিজা নিলুফার ইয়াসমিন।

শুরুতে উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় পরে প্রধান অতিথিসহ অন্যান্ন অতিথিরা প্রাথমিক শিক্ষার গুনগতমান উন্নয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করেন।

বিএম/জ/রা