― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

পুলিশের স্বাধীন তদন্ত সংস্থার জন্য আইন করছে সরকার

নিজস্ব প্রতিবেদক

পুলিশ যাতে প্রভাবমুক্ত হয়ে স্বাধীনভাবে তদন্ত করতে পারে সে লক্ষ্যে ‘ইনডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশন সার্ভিস’ বা স্বাধীন তদন্ত সংস্থা আইন তৈরি করতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার।

আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) উপদেষ্টা পরিষদের বৈঠকের পর সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

এজন্য পুলিশের একটি আইন তৈরির তৈরি করতে আইন মন্ত্রণালয়কে দায়িত্ব দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

প্রেস সচিব বলেন, “আইন উপদেষ্টা আসিফ নজরুল, উপদেষ্টা আদিলুর রহমান খান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী খুব দ্রুত এগুলো নিয়ে কাজ শুরু করবেন।”