নিজস্ব প্রতিবেদক
পাইলটের উড্ডয়ন ত্রুটির কারণে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয় বলে তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শফিকুল আলম বলেন, ‘ওনার উড্ডয়নের ত্রুটি ছিল। নিয়ন্ত্রণ করতে পারে নাই। পরিস্থিতি তার আয়ত্তের বাইরে চলে যায়।’
আজ বুধবার (৫ নভেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টার কাছে মাইলস্টোন স্কুল ও কলেজের বিমান বিধ্বস্ত ঘটনার তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রেস সচিব।
প্রেস সচিব বলেন, মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় তদন্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হয়েছে। উড্ডয়ন ত্রুটির কারণেই মাইলস্টোন বিমান দুর্ঘটনা ঘটে।
তিনি আরো জানান, এখন থেকে বিমান বাহিনীর সব প্রশিক্ষণ ঢাকার বাইরে করার সুপারিশ করেছে তদন্ত কমিটি। হাসপাতাল, স্কুল, ওয়্যার হাউজ, স্মল ইন্ডাস্ট্রি এমন স্থাপনা বিমানবন্দর এলাকায় যাতে স্থাপন না করা হয় সে বিষয়ে সিভিল এভিয়েশন অথরিটিকে লক্ষ্য রাখতে তদন্ত প্রতিবেদনে সুপারিশ করা হয়েছে।



