আন্তর্জাতিক ডেস্ক: লাতিন আমেরিকার চার দেশের পাঁচ লাখ ৩০ হাজার অভিবাসীকে আগামী ২৪ এপ্রিলের আগে যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। দেশগুলো হলো- কিউবা, হাইতি, নিকারাগুয়া ও ভেনেজুয়েলা।
যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের এক নোটিশে বলা হয়েছে, কিউবা, হাইতি, নিকারাগুয়া ও ভেনেজুয়েলা থেকে আসা পাঁচ লাখ ৩০ হাজারের বেশি অভিবাসীর অস্থায়ী বৈধ মর্যাদা বাতিল করবে সরকার।
বিএম/জ/রা



