ডেস্ক রিপোর্ট : শেখ হাসিনার পতনের পর রাজনৈতিক দলগুলো নির্বিঘ্নে তাদের কর্মসূচি পালন করছে।
এবার দীর্ঘ ১৬ বছর পর ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে পহেলা বৈশাখ পালন করবে বিএনপি।
এজন্য বড় পরিসরে দিনটি উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে দলটি।
আর পহেলা বৈশাখ উপলক্ষ্যে দেশীয় সংস্কৃতি ফুটিয়ে তুলতে দলীয়ভাবে নানা কর্মসূচি গ্রহণ করেছে। ওইদিন বৈশাখী যাত্রা/র্যালি থেকে শুরু করে মেলাসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান করবে।
সারা দেশের মহানগর, জেলা ও উপজেলায় এই কর্মসূচি পালিত হবে। সোমবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
বিএম/জ/রা



