― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৬ পুলিশ কর্মকর্তা

বরিশাল মেইল ডেস্ক

বাংলাদেশ পুলিশের ডিআইজি পদমর্যাদার ছয় কর্মকর্তাকে অতিরিক্ত মহাপরিদর্শক হিসেবে পদোন্নতি দিয়েছে সরকার। আজ বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখার উপসচিব আবু সাঈদের সই করা এক প্রজ্ঞাপনে তাদের পদোন্নতি দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-৩ শাখার গত ১ অক্টোবর স্মারকমূলে নিম্নবর্ণিত কর্মকর্তাদের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (জাতীয় বেতন স্কেল, ২০১৫ এর গ্রেড-২) পদে পদোন্নতি দেওয়া হলো।

পদোন্নতিপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা হলেন- পুলিশ স্টাফ কলেজে কর্মরত অতিরিক্ত ডিআইজি মো. মতিউর রহমান শেখ, বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত ডিআইজি সরদার তমিজ উদ্দিন আহমেদ ও অতিরিক্ত ডিআইজি মো. শাহ আলম, রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে কর্মরত ডিআইজি মো. আব্দুল্লাহ আল মাহমুদ, পুলিশ অধিদপ্তরে কর্মরত ডিআইজি মো. আলমগীর আলম ও মো. দেলোয়ার হোসেন মিঞা।