― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

পটুয়াখালী ছাত্রদলের তিন নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী:
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পটুয়াখালী জেলা ছাত্রদলের তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) আলাদা আলাদা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন- পটুয়াখালী পলিটেকনিক ছাত্রদলের সাধারণ সম্পাদক অমি প্যাদা, পটুয়াখালী সদরের আব্দুল করিম মৃধা কলেজ ছাত্রদলের সভাপতি আরিফ বিল্লাহ ও পটুয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান রাকিব।

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযুক্ত তিন নেতাকে দলীয় প্রাথমিক সদস্য পদসহ তাদের সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এছাড়া আরেকটি বিজ্ঞপ্তির নির্দেশনায় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের পক্ষে দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত নোটিশে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, পটুয়াখালী জেলা শাখার আহ্বায়ক মেহেদী হাসান শামীম, সদস্য সচিব জাকারিয়া আহমেদ ও সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আল-আমিন হাওলাদারের বিরুদ্ধে কেনো স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না সে বিষয়ে ব্যাখ্যা চেয়ে আগামী ১৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখের মধ্যে কেন্দ্রীয় ছাত্রদল সভাপতিকে লিখিত জবাব দিতে বলা হয়েছে।