― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

নভেম্বরে সড়ক দুর্ঘটনা অক্টোবরের তুলনায় বেড়েছে, নিহতের সংখ্যাও বেশি

অক্টোবরের তুলনায় নভেম্বরে সড়ক দুর্ঘটনার সংখ্যা বেড়েছে। নভেম্বর মাসে দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৫৩৪টি যেখানে অক্টোবর মাসে দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছিল ৪৮৬টি।

এছাড়া সড়ক দুর্ঘটনায় নভেম্বরে নিহত হয়েছেন ৪৮৩ জন এবং আহত ১৩১৭ জন। অন্যদিকে  অক্টোবর মাসে দেশেজুড়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৪১ জন এবং ১১২৮ জন আহত হয়েছেন।

রোড সেফটি ফাউন্ডেশনের সড়ক দুর্ঘটনার মাসিক প্রতিবেদন থেকে এমন তথ্য পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) প্রতিষ্ঠানটি তাদের নভেম্বর মাসের প্রতিবেদন প্রকাশ করে। রোড সেফটি ফাউন্ডেশন ৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন নিউজ পোর্টাল, বিভিন্ন ইলেক্ট্রনিক মিডিয়া এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে।

প্রতিবেদন অনুযায়ী, গত নভেম্বর মাসে দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৫৩৪টি। এতে নিহত ৪৮৩ জন এবং আহত ১৩১৭ জন। নিহতের মধ্যে নারী ৬৪ (১৩.২৫%), শিশু ৭১ (১৪.৬৯%)।

এর মধ্যে ২২৭টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১৯৪ জন, যা মোট নিহতের ৪০.১৬ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনার হার ৪২.৫০ শতাংশ।

দুর্ঘটনায় ১০৬ জন পথচারী নিহত হয়েছেন, যা মোট নিহতের ২১.৯৪ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৫৭ জন, অর্থাৎ ১১.৮০ শতাংশ।

এই সময়ে ৬টি নৌ-দুর্ঘটনায় ৭ জন নিহত এবং ৫ জন নিখোঁজ রয়েছে। ৪৭টি রেল ট্র্যাক দুর্ঘটনায় ৩৮ জন নিহত এবং ৯ জন আহত হয়েছেন।  

রোড সেফটি ফাউন্ডেশনের পর্যবেক্ষণ ও বিশ্লেষণ বলছে, দুর্ঘটনাগুলোর মধ্যে ১৩১টি (২৪.৫৩%) জাতীয় মহাসড়কে, ২৪৫টি (৪৫.৮৮%) আঞ্চলিক সড়কে, ৮২টি (১৫.৩৫%) গ্রামীণ সড়কে এবং ৭১টি (১৩.২৯%) শহরের সড়কে এবং ৫টি (০.৯৩%) অন্যান্য স্থানে সংঘটিত হয়েছে।

দুর্ঘটনাসমূহের ১২২টি (২২.৮৪%) মুখোমুখি সংঘর্ষ, ২৩৭টি (৪৪.৩৮%) নিয়ন্ত্রণ হারিয়ে, ১০৯টি (২০.৪১%) পথচারীকে চাপা/ধাক্কা দেয়া, ৫৯টি (১১.০৪%) যানবাহনের পেছনে আঘাত করা এবং ৭টি (১.৩১%) অন্যান্য কারণে ঘটেছে।

সময় বিশ্লেষণে দেখা যায়, দুর্ঘটনাসমূহ ঘটেছে ভোরে ৪.৮৬%, সকালে ২০.৯৭%, দুপুরে ১৯.১০%, বিকালে ১৭.৭৯%, সন্ধ্যায় ১৯.৮৫% এবং রাতে ১৭.৪১%।

সড়ক দুর্ঘটনার প্রধান কারণসমূহের মধ্যে রয়েছে ত্রুটিপূর্ণ যানবাহন, ত্রুটিপূর্ণ সড়ক ও বেপরোয়া গতি।