নিজস্ব প্রতিবেদক :
দেশে পর পর কয়েকটি নৃশংস হত্যাকান্ডে নজর কেড়েছে সবার। যা নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। আবার এসব হত্যাকান্ডের পিছনে কোন কোন রাজনৈতিক দলের লোকজন জড়িত আছে তাও বেড়িয়ে আসছে। এতে দল হিসেবে তোপের মুখে পড়েছে বিএনপি। এমতাবস্থায় ভাবমূর্তি রক্ষা করতে ও অপরাধীদের বাদ দিতে দলের মধ্যে শুদ্ধি অভিযানের পরিকল্পনা করছে বিএনপি।
যেসব নৃশংস ঘটনা ঘটেছে:
শুক্রবার (১১ জুলাই) দুপুরে নিজ বাসার সামনে গুলি করে ও রগ কেটে খুলনার দৌলতপুর থানা যুবদলের সাবেক সহ-সভাপতি মাহবুবুর রহমান মোল্লা (৩৮) কে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মসজিদের খতিব কে কুপিয়ে জখম :
চাঁদপুর শহরের প্রফেসরপাড়া মোল্লাবাড়ি জামে মসজিদের খতিব মাওলানা নুরুর রহমানকে শুক্রবার জুমার নামাজের পর মসজিদের ভেতরেই কুপিয়ে জখম করা হয়।
ব্যবসায়ী সোহাগ হত্যা:
এই দুই ঘটনা ছাপিয়ে ঢাকা রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ভাঙারি পণ্যের ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে গত বুধবার (৯ জুলাই) নৃশংসভাবে হত্যার ঘটনার ভিডিও দেখেছে দেশবাসি।
হত্যার আগে ডেকে নিয়ে তাঁকে পিটিয়ে এবং ইট-পাথরের টুকরা দিয়ে আঘাত করে মাথা ও শরীরের বিভিন্ন অংশ থেঁতলে দেওয়া হয়। একপর্যায়ে তাঁকে বিবস্ত্র করা হয়। তাঁর শরীরের ওপর উঠে লাফায় কেউ কেউ।
এঘটনায় জড়িতদের থাকার অভিযোগ উঠে বিএনপির সহযোগী সংগঠন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের সঙ্গে স্থানীয়ভাবে জড়িত নেতাকর্মীর বিরুদ্ধে। এরপর এই তিন সংগঠন থেকে পাঁচ জনকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।
বিএনপির শুদ্ধি অভিযানের পরিকল্পনা:
জেলা থেকে তৃণমূল পর্যন্ত কারও ‘রেকর্ড খারাপ’ কি-না। এ ধরনের ব্যক্তিদের বিরুদ্ধে অগ্রিম ব্যবস্থা দল থেকে নেয়া যায় কি-না সেটিও পর্যালোচনা করবে বিএনপি ।
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ একটি গণমাধ্যম কে বলছেন, বিএনপি একটি বিশাল দল এবং এখানে কারও বিরুদ্ধে কোনো অভিযোগ আসলেই তারা ব্যবস্থা নিচ্ছেন।
দল হিসেবে আমাদের যা ব্যবস্থা নেওয়ার এখতিয়ার আছে সেটা আমরা নিচ্ছি। একই সাথে সরকারকেও সহযোগিতা করছি।
আরও বলেন, নিজেরা (বিএনপি) পুলিশের হাতে দিয়েছি এমন উদাহরণও আছে। দল হিসেবে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দায়িত্ব আমাদের। সেটি তো করছি। সরকারের দায়িত্ব আইনি ব্যবস্থা নেয়া।
সালাহউদ্দিন আহমেদ বলেন, দলের মধ্যে শুদ্ধি অভিযানের যে পরিকল্পনা নেওয়া হয়েছে তাতে জেলা থেকে তৃণমূল পর্যন্ত দেখা হবে কারও ‘রেকর্ড খারাপ’ কি-না।
এ ধরনের ব্যক্তিদের বিরুদ্ধে অগ্রিম ব্যবস্থা দল থেকে নেয়া যায় কি-না সেটিও পর্যালোচনা করা হবে।
টিবিএম/জ/রা



