নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে হামলাকারীদের বিরুদ্ধে মামলা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। আজ (২৫ সেপ্টেম্বর) এনসিপির অফিসিয়াল ফেসবুক পেইজে প্রকাশিত এক ভিডিও বার্তায় এ তথ্য জানান আখতার হোসেন।
আজ সকাল ১১টায় (বাংলাদেশ সময়) এয়ারপোর্টের পাশে পোর্ট অথোরিটি পুলিশ ডিপার্টমেন্ট থানায় মামলা করেন আখতার হোসেন। এনসিপির অফিসিয়াল ফেসবুক পেইজে প্রকাশিত এক ভিডিও বার্তায় এ তথ্য জানান আখতার হোসেন।
আখতার হোসেন ভিডিও বার্তায় বলেন, ‘আমরা ইউএস পুলিশকে অবহিত করেছি যে, এ ঘটনায় জড়িতরা বাংলাদেশে নিষিদ্ধ একটি সংগঠনের সঙ্গে যুক্ত, যারা গত বছর বাংলাদেশে গণহত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধ চালিয়েছে। আমরা এ ব্যাপারে জাতিসংঘের রিপোর্ট সম্পর্কেও তাদের জানিয়েছি।
মামলায় ২ জনের নাম উল্লেখ করে ১৫ থেকে ২০ জন অজ্ঞাতনামা নাম দেখিয়ে মামলা করা হয়েছে। আখতারের অভিযোগ ওই দিনের হামলার পরও এয়ারপোর্টের লবিতে এবং অন্যান্য জায়গায় তারা নানাভাবে হেনস্তা করার চেষ্টা করেছে।



