― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

ডাকসু নির্বাচনে বাধা নেই: চেম্বার আদালত


নিজস্ব প্রতিবেদক
পুরোদমে জমে উঠা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত করে দিয়েছিলেন উচ্চ আদালত। তবে নানা নাটকীয়তার পর উচ্চ আদালতের দেওয়া স্থগিতাদেশ আবার স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

ফলে ডাকসু নির্বাচন আয়োজনে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় পক্ষের আইনজীবী মোহাম্মদ শিশির মনির৷

এর আগে উচ্চ আদালতের আদেশ স্থগিত চেয়ে আবেদন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে এ আদেশ দেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব।

যে কারণে ডাকসু নির্বাচন স্থগিত করেন হাইকোর্ট:
ডাকসু নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট মনোনীত প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট করা হলে আজ সোমবার বিকাল ৩ টা ৫০ মিনিটে রিট শুনানিতে ডাকসু নির্বাচন আগামী ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করে আদেশ দেন বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি শেখ তাহসিন আলীর হাইকোর্ট বেঞ্চ।

একই সাথে আদেশে রিটকারী ও ডাকসু নির্বাচনে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী বি এম ফাহমিদা আলমকে জিএস প্রার্থী এস এম ফরহাদের বিরুদ্ধে আনিত সব অভিযোগ আগামী ১৫ দিনের মধ্যে ডাকসুর নির্বাচনী ট্রাইব্যুনালে দাখিল করতে বলা হয়।

হাইকোর্টের এই আদেশের পর হাতে লেখা একটি আবেদনের শুনানি নিয়ে চেম্বার আদালত তাৎক্ষণিক হাইকোর্টে দেওয়া স্থগিত আদেশ আবার স্থগিতের আদেশ দেন।

উল্লেখ্য, তফসিল অনুযায়ী আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনে কেন্দ্রীয় এবং হল সংসদ মিলিয়ে মোট ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে জানা গেছে।

টিবিএম/জ/রা