― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

ট্রফি উদযাপনে আগামীকাল বরিশাল আসছেন তামিমরা

ডেস্ক রিপোর্ট :
বিপিএলে টানা দুই আসরের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। গত আসরে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়ে আলোড়ন তোলা তামিমরা কাপ নিয়ে বরিশাল শহরে গিয়ে উদযাপন করার কথা থাকলেও পরে তা হয়ে ওঠেনি। তবে এবার আর সমর্থকদের হতাশ করতে চান না ফ্র্যাঞ্চাইজিটি। আগামী রবিবার বিপিএলের ট্রফি নিয়ে বরিশাল আসবেন তারা।

চিটাগং কিংসকে ৩ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে বরিশাল। জয়ের পর দলটির অধিনায়ক তামিম ইকবাল ট্রফি উদযাপনে বরিশাল আসার কথা বলেন। তিনি বলেন, ‘গত বছর আমরা বরিশালে গিয়ে উদযাপন করতে পারিনি। এইবার আমরা ঠিক করেছি, বরিশাল যাব। আমরা ৯ তারিখ আসছি বরিশালে। সবাইকে অনুরোধ করব ৯ তারিখ শিরোপা উদযাপন করতে।’

ট্রফি জিতে অধিনায়ক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দলের কর্ণধার মিজানুর রহমানকে, ‘অবিশ্বাস্য (আবার জেতা)। আমি মালিককে ধন্যবাদ দেব। উনি দুর্দান্ত ছিলেন, আমি যা করতে চেয়েছি তিনি তা করতে দিয়েছেন। কে খেলবে, কে খেলবে না তা নিয়ে হস্তক্ষেপ করেননি। আমাকে স্বাধীনতা দিয়েছেন, যেটা আমি চেয়েছি। হারলেও কিছু বলেননি।’

মাঠের খেলায় টুর্নামেন্টজুড়ে দাপট দেখিয়েছে দলটি। মাঠের বাইরে অন্য অনেক দলে পারিশ্রমিক ইস্যুতে নানা বিতর্ক হলেও বরিশাল এদিক থেকে ছিল ব্যতিক্রম। তুলনামূলক পেশাদারির ছাপ দেখা গেছে দলটির ভেতর।