― Advertisement ―

টেকনাফে আড়াই লাখ ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজারের টেকনাফ থেকে আড়াই লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ রবিবার (১২ জানুয়ারি) ভোররাত ৫টার দিকে টেকনাফের ডাবল জোড়া নামক স্থান থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। ইয়াবা উদ্ধারের বিষয়টি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন বিজিবি’র টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আশিকুর রহমান।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের ডাবল জোড়া নামক এলাকায় গভীর রাতে দমদমিয়া বিওপির পাঁচটি নৌ টহলদল নাফ নদীর বিভিন্ন স্থানে অবস্থান নেয়। পরে ভোররাত ৫টার দিকে কর্কসিট দিয়ে বানানো ভেলায় দুই বস্তা ইয়াবা নিয়ে নাফ নদী সাঁতরে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে দুই মাদক কারবারি। তারা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে সকাল সাতটা পর্যন্ত অভিযান চালিয়েও কাউকে আটক করা যায়নি।