― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

ঝালকাঠিতে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে জেলা নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়নে নাচনমহল ইউনিয়নে লাল মুদ্দি ফকিরের বাড়ির সামনের মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

স্থানীয় জনপ্রতিনিধি ও যুব সমাজ এর াআয়োজন করেন। ঘোড় দৌড় দেখতে শত শত মানুষ ভীড় করেন।

এ উপলক্ষে বসেছে গ্রামীন মেলা। তবে সবার দৃষ্টি ছিল ঘোড় দৌড় প্রতিযোগীতার দিকে।

ছয়টি ঘৌড়া এক সাথে দৌড় দেয়। নারী পুরুষ বৃদ্ধা সব বয়সের মানুষের মিলন মেলা জমে মাঠের কানায় কানায়।

মূলত হারিয়ে যাওয়া ঐতিহ্য ঘোড় দৌড় প্রতিযোগিতা ধরে রাখতে এবং সকল শ্রেনীর বয়সের মানুষ বিনোদন দেওয়ার জন্য এ আয়োজন বলে জানান আয়োজক লাল মুদ্দি ফকির।

সন্ধ্যায় প্রতিযোগিতা শেষে বিজয়ী ঘোড়ার সাওয়ারদের পুরস্কার প্রদান করা হয়।

এ প্রতিযোগিতা প্রথম হয়েছেন নলছিটি উপজেলা ভবানীপুরের আনোয়ার হোসেন হাওলাদার। দ্বিতীয় হয়েছেন কসমকাঠীর আজিজ শিকদার।

বিএম/জ/রা