― Advertisement ―

‘নিষ্প্রভ’ কেইনের কাঁধে সতীর্থদের আস্থার হাত

বুন্ডেসলিগায় গোলের পর গোল করে ইউরোতে খেলতে এসে নিজেকে যেন খুঁজে ফিরছেন হ্যারি কেইন। টুর্নামেন্টে এখনও দেখা যায়নি তার সেরা চেহারা। তবে এনিয়ে একদমই...

জার্মান সুপার কাপ জিতে মৌসুম শুরু লেভারকুসেনের

বরিশাল মেইল ডেস্ক

জার্মান সুপার কাপের ফাইনালে টাইব্রেকারে স্টুটগার্টকে ৪-৩ ব্যবধানে হারিয়ে নতুন মৌসুমের সূচনা করল বায়ার লেভারকুসেন। স্টুটগার্টের বিপক্ষে ২-২ গোলের সমতার পর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। যেখানে ৪-৩ গোলে স্টুটগার্টকে হারিয়ে শিরোপা জিতেছে জাবি আলোনসোর দল।

বে অ্যারেনাতে ১১ মিনিটের মাথায় লেভারকুসেনকে এগিয়ে দেন ভিক্টর বনিফেস। সেই লিড অবশ্য বেশিক্ষণ ধরে রাখতে পারেনি লেভারকুসেন। ১৫ মিনিটের মাথায় ম্যাচে সমতা আনে স্টুটগার্ট। এঞ্জো মিলোটের দারুণ এক গোলে ম্যাচে ১-১ গোলে সমতা আসে। প্রথমার্ধে আর গোল না হওয়ায় সমতায় শেষ হয় হাফ টাইম।

বিরতির পর স্টুটগার্টকে এগিয়ে দেন ডেনিজ উনদাভ। গত মৌসুমের মতো এবার ম্যাচের অন্তিম মুহূর্তে গোল করে ম্যাচে সমতা ফেরায় লেভারকুসেন। ৮৮ মিনিটে গোল করেন প্যাট্রিক শিক। ২-২ গোলে শেষ হয় নির্ধারিত সময়।

পেনাল্টি শুটআউটে নিজেদের ৪ শটের সবকয়টিই জালে জড়িয়েছে লেভারকুসেন। নিজেদের ৫ শটের দুটি মিস করেছে স্টুটগার্ট। আর এতেই শিরোপা জয়ের আনন্দে ভাসে জাভি আলোনসোর দল। নিজেদের ইতিহাসের পঞ্চম শিরোপা জিতল লেভারকুসেন, এর তিনটিই এলো জাভির অধীনে।