― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ আজ

ডেস্ক রিপোর্ট : জুলাই গণঅভ্যুত্থানে সামনের সারি থেকে নেতৃত্বে দেওয়া তরুণদের নিয়ে আজ ‘জাতীয় নাগরিক পার্টি’ নামে নতুন রাজনৈতিক আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে।  

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৩ টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু হবে।

দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বকে আমন্ত্রণ জানানো হয়েছে।

সংগঠনটির আহ্বায়ক পদে নাহিদ ইসলাম এবং সদস্যসচিব পদে আখতার হোসেন নেতৃত্বে আসছেন।

বিএম/জ/রা