― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

ছাত্র সমাজ আর কোনো ফ্যাসিস্ট সরকার দেখতে চায় না: হাসনাত আবদুল্লাহ

বরিশাল মেইল ডেস্ক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, ৫ আগষ্টের পর দেশে পরিবর্তন এসেছে। ফ্যাসিষ্ট সরকারের বিদায় হয়েছে। ফ্যাসিষ্ট সরকারের মতো দেশে অরাজকতা চলতে থাকলে অন্তর্বর্তীকালীন সরকারকেও তার খেসারত দিতে হবে। দেশ মেরামত করতে অন্তর্বর্তীকালীন সরকারকে ছাত্র সমন্বয়কদের সঙ্গে কথা বলতে হবে। এ দেশের ছাত্র সমাজ আর কোনো ফ্যাসিষ্ট সরকার দেখতে চায় না।

মঙ্গলবার বিকালে রাঙামাটি সফরকালে শহরের কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে আয়োজিত জেলার সাধারণ শিক্ষার্থী ও নাগরিকদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফিসহ অন্য সফরসঙ্গী ও রাঙামাটির সাধারণ ছাত্রজনতা উপস্থিত ছিলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, রাঙামাটির শিক্ষাব্যবস্থা, যাতায়াত, স্বাস্থ্যব্যবস্থা, পাহাড়ে চাঁদাবাজিসহ সব বিষয় নিয়ে আমরা ঢাকা গিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলব। স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়গুলোতে একটার সঙ্গে একটার বিভেদ তৈরি করে দিয়েছিল হাসিনা সরকার। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলে দিয়েছি সারা দেশের শিক্ষা ব্যবস্থা যেন এক রকম করা হয়।

তিনি আরও বলেন, বিদায়ী ফ্যাসিষ্ট সরকার দেশটাকে জগা খিচুড়ি বানিয়ে দিয়ে গেছে। স্বৈরাচার সরকার শিক্ষা ব্যবস্থাকে অন্ধকারে ঠেলে দিয়ে গেছে। ছাত্রদের রক্তের বিনিময়ে ৫ আগষ্ট এই দেশ নতুন করে স্বাধীন হয়েছে। ছাত্ররাই এই দেশ পরিচালনায় রোডম্যাপ দেবে। ফ্যাসিষ্ট সরকারের আমলের যেসব সরকারি কর্মকর্তা আছেন, তাদের সব অনিয়ম, দুর্নীতি, অত্যাচার আর ঘুস বাণিজ্য বন্ধ করতে হবে। অন্যথায় তাদের অবস্থা ভালো হবে না। দুর্নীতিবাজ সব কর্মকর্তা ও কর্মচারীদের আমরা এ হুঁশিয়ারি করে দিতে চাই।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের সমন্বয়ক খান তালাদ মাহমুদ রাফি বলেন, ৫ আগষ্ট রাঙামাটিতেও ছাত্র আন্দোলন হয়েছে। তাই সারা দেশের ছাত্র জনতার আন্দোলনে হাসিনা সরকারের পতন হয়েছে। এখন নতুন করে সবাইকে নিয়ে দেশ গড়তে হবে। সবাইকে সজাগ থাকতে হবে, যেন দেশটাকে নিয়ে নতুন করে কোনো ষড়যন্ত্র করতে না পারে।