― Advertisement ―

চীনের সামরিক শক্তি দেখলো পুতিন ও কিম

আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার কিম জংকে চীন তাদের সামরিক শক্তির একটা নমুনা দেখিয়েছে। চীনের সামরিক প্যারেডে শি জিনপিংয়ের সাথে প্রথমবারের মতো একত্রে দেখা গেল পুতিন ও কিমকে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আনুষ্ঠানিক আত্মসমর্পণের দিনটি সাড়ম্বরে উদ্‌যাপন করছে চীন। দিনটি ঘিরে আজ বুধবার (৩ সেপ্টেম্বর) চীনের রাজধানী বেইজিংয়ে বিশাল সামরিক কুজকাওয়াজ চলছে। এতে যোগ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং–উন।

কুজকাওয়াজ পরিদর্শনের জন্য বেইজিংয়ে আমন্ত্রিত ২৬ জন রাষ্ট্রনেতার নামের একটি তালিকা প্রকাশ করেছে চীনের স্টেট কাউন্সিল। তবে সেই তালিকায় ঠাঁই পায়নি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম।

আমন্ত্রিতদের মধ্যে আছেন, ভিয়েতনামের প্রেসিডেন্ট লুয়ং কুয়ং, বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, জিম্বাবুয়ের প্রেসিডেন্ট এমারসন মনানগাগওয়া, সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্দার ভুচিচ, কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ ক্যানেল প্রমুখ।

কুজকাওয়াজে দেওয়া ভাষণে সি চিন পিং বলেছেন, ‘অপ্রতিরোধ্য চীন’কে কোনোভাবেই ভয় দেখানো যাবে না।’