― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

বিনা প্রতিদ্বন্দ্বিকেও লড়তে হবে ‘না’ ভোটের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক
নির্বাচনে ভোট ছাড়া জয়ী হওয়ার সব পথ বন্ধ করেছে নির্বাচন কমিশন। এখন থেকে কোনো আসনে একক প্রার্থী থাকলেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হওয়ার সুজোগ থাকছেনা। সেই একক প্রার্থীকেও ‘না’ ভোটের বিরুদ্ধে লড়তে হবে।

এ ছাড়াও কেউ জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নিলেও প্রার্থীদের নিজ নিজ দলের প্রতীকেই নির্বাচনে ভোটের লড়াই করতে হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

আজ বুধবার (৩ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

তিনি বলেন, ভোটের সংখ্যা সমান হলে প্রার্থীদের মধ্যে লটারির মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার যে প্রক্রিয়া ছিল সেটাও বাতিল করা হয়েছে। এমন প্রেক্ষাপটে পুনরায় ভোটগ্রহণ করা হবে।

মো. সানাউল্লাহ আরো বলেন, ‘রিটার্নিং কর্মকর্তা চাইলে যেকোনো একটি কেন্দ্র, একাধিক কেন্দ্র বা পুরো আসনের নির্বাচন এমনকি ফলাফল স্থগিত করতে পারবেন।’

আরপিও’র ১২ ধারার উল্লেখ করে তিনি বলেন, আদালতের মাধ্যমে কেউ সাজাপ্রাপ্ত হয়ে থাকলে নির্বাচনে অংশ নেওয়ার অযোগ্য হবেন।

এছাড়া, নির্বাচনি এজেন্টকেও ওই সংসদীয় আসনের ভোটার হতে হবে এবং এখন থেকে একটি কেন্দ্রের সব ধরনের সিদ্ধান্ত নেওয়ার একক ক্ষমতা প্রিজাইডিং কর্মকর্তার হাতেই থাকবে বলেও জানানো হয়।