― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ অগ্নিকান্ড

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) আল হামিদ টেক্সটাইল নামে একটি কারখানায় আগুন লেগেছে। সাত তলা ভবনটিতে পাঁচ শতাধিক শ্রমিক রয়েছেন বলে জানা গেছে। আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়।

চট্টগ্রামের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আলমগীর হোসেন গণমাধ্যমকে বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট কাজ করছে। দুপুর পৌনে ২টার দিকে কারখানায় আগুনের সংবাদ পেয়েছি।’

তিনি বলেন, ‘ভবনের ৫, ৬ ও ৭ তলায় আগুন লেগেছে। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে বা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে গত মঙ্গলবার (১৪ অক্টোবর) রাজধানীর মিরপুর রূপনগর শিয়ালবাড়ী এলাকায় প্রিন্টিং কারখানা এবং কেমিক্যাল গোডাউনে আগুন লেগে ১৬ জন পুড়ে মারা যান।