― Advertisement ―

কোটাবিরোধী আন্দোলন: সড়ক অবরোধ করে বিএম কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা পদ্ধতি বাতিলের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (৯...

গৌরনদীতে রাতের আঁধারে ঘের থেকে মাছ লুট

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:

বরিশালের গৌরনদী উপজেলার উত্তর চাঁদশী গ্রামের মৎস্য চাষী মো. মনিরুজ্জামানের লিজকৃত মাছের ঘের থেকে রাতের আঁধারে প্রায় অর্ধশত লোকজন নিয়ে প্রায় দুই লাখ টাকা মূল্যের মাছ লুটের অভিযোগে বৃহস্পতিবার দুপুরে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

মৎস্য চাষী মো. মনিরুজ্জামান অভিযোগ করে বলেন, একই গ্রামের ইসমাইল সরদারের ছেলে নজরুল ইসলাম ও সিরাজ সরদারের কাছ থেকে তাদের সু-বিশাল দিঘী লিজ নিয়ে প্রায় সাত বছর ধরে তিনি মাছ চাষ করে আসছেন।

বুধবার দিবাগত রাতে চাঁদশী গ্রামের বাসিন্দা মৃত গোলাম হোসেন মাষ্টারের ছেলে মাসুম সরদার তার সহযোগীদের নিয়ে ওই মাছের ঘেরের প্রায় দুই লাখ টাকার মাছ লুট করে নিয়ে যায়। খবর পেয়ে তিনি (মনিরুজ্জামান) ঘটনাস্থলে পৌঁছে মাসুম ও তার লোকজনদের বাঁধা প্রদান করায় তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করা হয়।

থানায় লিখিত অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার এসআই মো. ইকবাল হোসাইন খান বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।