― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

কৃষিঋণ বিতরণ বেড়েছে ৫০০ কোটি টাকা, আদায় ৮৫০ কোটি

ডেস্ক রিপোর্ট: এক মাসের ব্যবধানে কৃষিঋণ বিতরণ বেড়েছে ৫০০ কোটি টাকারও বেশি । আদায় বেড়েছে ৮৫০ কোটিরও বেশি। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে ।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ি চলতি বছরের সেপ্টেম্বর মাসে ব্যাংকগুলো কৃষি খাতে ঋণ বিতরণ করেছে ২ হাজার ৫৮৭ কোটি টাকা। আগস্ট মাসে ব্যাংকগুলো বিতরণ করেছিল ২ হাজার ৮০ কোটি টাকা। সেই হিসেবে এক মাসের ব্যবধানে কৃষিঋণ বিতরণ বেড়েছে ৫০৭ কোটি টাকা ।

কৃষিঋণ বিতরণের পাশাপাশি বেড়েছে আদায়ও। চলতি বছরের সেপ্টেম্বর মাসে ব্যাংকগুলো কৃষকদের কাছ থেকে বিতরণকৃত ঋণ আদায় করেছে ৩ হাজার ৭৬৪ কোটি টাকা। তার আগের মাসে আদায় ছিল ২ হাজার ৯১১ কোটি টাকা। সেই হিসেবে আদায় বেড়েছে ৮৫৩ কোটি টাকা। তবে এক বছরের ব্যবধানে আদায় বেড়েছে ১ হাজার কোটি টাকা।