ডেস্ক রিপোর্ট : ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হুসাইন বলেছেন, কওমি সনদ ও সুবিধা বাস্তবায়নের দায়িত্ব ধর্ম মন্ত্রণালয়ের নয়, এটা শিক্ষা মন্ত্রণালয়ের। তবে এ ব্যাপারে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টাসহ সবার সঙ্গে কথা বলেছেন ধর্ম উপদেষ্টা ।
সবাই তাকে আশ্বাস দিয়েছেন। এখন আমাদের দেখতে হবে কওমির সনদ ও সুবিধা যারা নিতে চান, তারা নিতে কতটা প্রস্তুত। তারা নিতে চাইলে আমরা দিতে প্রস্তুত আছি বলেও জানান উপদেষ্টা।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাত সাড়ে ১০টায় হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ধুলিয়া মাদ্রাসা মাঠে আল্লামা আব্দুর রহমান শায়খে ধুলিয়ার ‘জীবন ও কর্ম’ নামে একটি গ্রন্থের প্রকাশনা এবং তার জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভায় প্রধান মেহমানের বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
বানিয়াচং উপজেলার আমির আর-রাহমান ফাউন্ডেশন ধুলিয়া ঘাটুয়ার আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধুলিয়া (রহ.)-এর সাহেবজাদা মাওলানা হাবিবুর রহমান।
অতিথি ছিলেন জমিয়তে উলামায়ে হিন্দের সহসভাপতি স্যায়িদ আসজাদ মাদানী। আলোচনায় অংশ নেন বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব, মাওলানা নুরুল ইসলাম খান ও মাওলানা নুরুল ইসলাম ওলীপুরী প্রমুখ।
বিএম/জ/রা



