ডেস্ক রিপোর্টঃ জনতা ব্যাংক আবারও এস আলম গ্রুপের সম্পত্তি নিলামে তুলেছে, এবার নিলামে তোলা হয়েছে এস আলম সুগার রিফাইন ইন্ডাস্ট্রি লিমিটেডের প্রায় ২ হাজার ৯৭১ শতাংশ জমি। ব্যাংকটির পাওনা ঋণের পরিমাণ ১ হাজার ৭৭৭ কোটি টাকা, যা চট্টগ্রামের সাধারণ বিমা করপোরেট শাখার মাধ্যমে এস আলম গ্রুপ থেকে নেওয়া হয়েছিল।
এস আলম গ্রুপের ১০ হাজার কোটি টাকার ঋণের প্রায় পুরোটাই খেলাপি হয়ে যাওয়ায়, জনতা ব্যাংক একের পর এক তার বন্ধক রাখা জমি নিলামে তুলছে। ব্যাংকিং আইন অনুসারে প্রথমে জমি নিলামে তোলা হয়, যদি তাতে ঋণ আদায় না হয়, তবে অন্যান্য উপায় অবলম্বন করা হবে।
আগে ২০ নভেম্বর এস আলম গ্রুপের আরও ১ হাজার ৮৬০ শতাংশ জমি নিলামে তোলা হয়েছিল ১ হাজার ৮৫০ কোটি টাকার ঋণ আদায়ের জন্য। জনতা ব্যাংক সূত্রে জানা গেছে, এস আলম গ্রুপ ২০০৪ সাল থেকে ব্যাংকটির গ্রাহক এবং তারা ব্যাংকটির চট্টগ্রাম শাখা থেকে ১০ হাজার ১০০ কোটি টাকার ঋণ নিয়েছে, যার বিপরীতে রয়েছে ২ হাজার ৭৪৯ কোটি টাকার জমি ও স্থাপনা।
তবে এসব জমি ও স্থাপনা বিক্রি করেও ঋণের পুরো টাকা আদায় করা সম্ভব হচ্ছে না বলে ব্যাংকটি জানিয়েছে।
বিএম/সজীব
আরও পড়ুনঃ
এস আলম পরিবারের ১২৫ ব্যাংক হিসাব ফ্রিজ, পাচারের অভিযোগে আদালতের নির্দেশ
এস আলম গ্রুপের সব স্থাবর সম্পদের তালিকা দাখিলের নির্দেশ



