― Advertisement ―

বাংলাদেশে বিনিয়োগের এখনই সময়: চীনা ব্যবসায়ীদের প্রধানমন্ত্রী

পারস্পরিক স্বার্থে ‘বিশ্বের সবচেয়ে উদার’ বিনিয়োগ ব্যবস্থার সুবিধা নিয়ে চীনা ব্যবসায়ী সম্প্রদায়কে বাংলাদেশের প্রধান খাতগুলোয় বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মঙ্গলবার বেইজিংয়ের সাংগ্রি-লা সার্কেলে...

এলপিজি উৎপাদনে সাড়ে ৭ শতাংশ ভ্যাট অব্যাহতি

বাণিজ্য ডেস্ক:তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) উৎপাদন পর্যায়ে সাড়ে ৭ শতাংশের অতিরিক্ত ভ্যাট অব্যাহতি দিয়ে বিশেষ আদেশ জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

আদেশে বলা হয়, বর্তমানে এলপি গ্যাস বাসাবাড়িতে রান্নার জ্বালানি, অটোগ্যাস স্টেশনে যানবাহনের জ্বালানি এবং বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে জ্বালানি হিসেবে ব্যবহৃত হচ্ছে। পাশাপাশি বর্তমানে গ্যাস ডিস্ট্রিভিউশন কোম্পানি থেকে সরবরাহ করা প্রাকৃতিক গ্যাস অপ্রতুল হওয়ার কারণে গার্মেন্টসসহ বিভিন্ন প্রকার শিল্পকারখানায় এলপি গ্যাসের চাহিদা প্রতিনিয়ত বাড়ছে।

এ পরিস্থিতিতে এলপি গ্যাসের উৎপাদন ও ব্যবহার সহজলভ্য করার লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ (২০১২ সনের ৪৭ নং আইন) এর ধারা ১২৬ এর উপ-ধারা (৩) এ প্রদত্ত ক্ষমতাবলে এলপি গ্যাসের উৎপাদন পর্যায়ে ৭.৫ শতাংশের অতিরিক্ত মূল্য সংযোজন কর থেকে অব্যাহতি দিয়েছে।

সোমবার (১৩ জানুয়ারি) এ সংক্রান্ত আদেশ জারি করেছে এনবিআর।

বিএম/জ/রা