― Advertisement ―

জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

আন্তর্জাতিক ডেস্ক: জাপানের দক্ষিণাঞ্চলীয় কিউশু অঞ্চলে ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর মিয়াজাকি এবং কোচি প্রিফেকচারের উপকূলীয় অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়। সোমবার (১৩ জানুয়ারি) জাপানের স্থানীয় সময় রাত ৯টা ১৯ মিনিটে এ আঘাত হানে।

জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) জানায়, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ৩৬ কিলোমিটার গভীরে। এ শক্তিশালী কম্পনের পরপরই উপকূলীয় এলাকাগুলোতে এক মিটার পর্যন্ত উচ্চতার ঢেউ আঘাত হানতে পারে বলে সতর্ক করা হয়। যদিও তাৎক্ষণিকভাবে বড় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বিএম/জ/রা