নিজস্ব প্রতিবেদক:
গত বুধবার (৯ জুলাই) পুরান ঢাকার মিটফোর্ড (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ) হাসপাতালের সামনে ব্যস্ত সড়কে প্রকাশ্যে লাল চাঁদ ওরফে মো. সোহাগ নামে এক ভাঙারি ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যা করা হয়।
এই হত্যাকাণ্ডের ‘অপপ্রচার ষড়যন্ত্রের’ প্রতিবাদে শান্তিপূর্ণভাবে আজ থেকে রাজপথে থাকবে দেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপি।
সোহাগ হত্যা নিয়ে বিএনপির রাজপথে নামার কারণ:
ব্যবয়ায়ী সোহাগের হত্যাকাণ্ড নিয়ে বিরোধী পক্ষ একতরফাভাবে বিএনপির ওপর দায় চাপাচ্ছে। জামায়াতে ইসলাম, ইসলামী আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজপথ দখল করার চেষ্টা করছে বলে মনে করছে বিএনপি।
কি করবে বিএনপি :
এই ‘অপপ্রচার ষড়যন্ত্রের’ প্রতিবাদে জনগণকে নিয়ে দেশবিরোধীদের ষড়যন্ত্র মোকাবেলা করতে আজ সোমবার (১৪ জুলাই) ছাত্রদল ও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এবং অন্য অঙ্গসংগঠন পৃথক শোডাউন করবে।
ছাত্রদলের ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজ দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শাহবাগ পর্যন্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
এছাড়াও একই প্রতিবাদে সারা দেশের সব জেলা ও মহানগরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ কর্মসূচি ঘোষণা করেছেন।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী গণমাধ্যম কে বলেন, অপপ্রচার আর ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপি ও অঙ্গসংগঠন প্রতিবাদ কর্মসূচি পালন করবে।
টিবিএম/জ/রা



