― Advertisement ―

আজ দিল্লির বিধানসভা নির্বাচন

আন্তর্জাতিক ডেস্ক: আজ ভারতের দিল্লিতে বিধানসভার ভোট। এবারের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।

৭০ আসনবিশিষ্ট এ ভোট হবে এক দিনেই। এবারের নির্বাচনে প্রতিটি আসনে মুখোমুখি লড়ছে আম আদমি পার্টি (আপ), ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন এনডিএ এবং কংগ্রেস।

একই জোটের শরিক হওয়া সত্ত্বেও এ ভোটে কেজরিওয়ালের দলের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে কংগ্রেস।

১৩ হাজার ৭৬৬টি কেন্দ্রে ভোট দেবেন ১ কোটি ৫৬ লাখ ভোটার। নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা ব্যবস্থা সমুন্নত রাখতে দিল্লিজুড়ে মোতায়েন করা হয়েছে ৩৫ হাজার ৬২৬ জন পুলিশ, ১৯ হাজার প্রহরী এবং ২২০টি আধাসামরিক বাহিনীর সদস্য। আগামী ৮ ফেব্রুয়ারি ভোট গণনা শেষে ফল জানা যাবে।

নির্বাচন কমিশনের বিধি মাফিক তার আগেপ ৪৮ ঘণ্টা কোনও রকমের প্রচার নিষিদ্ধ।

কংগ্রেসও এক যুগের বেশি সময় ধরে রাজ্যে ক্ষমতায় নেই। অন্যদিকে বিজেপি শেষ ছয় মেয়াদে একবারও জিততে পারেনি দিল্লির বিধানসভায়। তারাও এবারের নির্বাচনে জিততে মরিয়া চেষ্টায় আছে।