নিজস্ব প্রতিবেদক
২৪ এর গণ-অভ্যুত্থানের সময় আন্দোলনে অংশ নেওয়া ছাত্র-জনতা ওপর সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ (মঙ্গলবার) সাক্ষ্য দেবেন রাজসাক্ষী হওয়া পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন সাবেক এই পুলিশ কর্মকর্তা।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১’র চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে ক্যামেরা ট্রায়ালে সাবেক পুলিশ কর্মকর্তা মামুন জবানবন্দি দেবেন বলে জানিয়েছে প্রসিকিউশন সূত্র।
এর আগে, গত ১০ জুলাই ট্রাইব্যুনালে নিজের অপরাধ স্বীকার করে এ মামলায় স্বপ্রণোদিত হয়ে রাজসাক্ষী হতে অগ্ৰহ প্রকাশ করেন চৌধুরী মামুন।



