― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়ে এবার হাইকোর্টে রিট

বরিশাল মেইল ডেস্ক:

জানা যায়, হাইকোর্টে একটি দ্বৈত বেঞ্চে এর শুনানি অনুষ্ঠিত হবে। রিটে আওয়ামী লীগ যাতে কোনো পলিটিকাল অ্যাক্টিভিটি চালাতে না পারে তার নির্দেশনা চাওয়া হয়েছে।

আওয়ামী লীগকে রাজনৈতিক কার্যক্রম থেকে বিরত রাখতে হাইকোর্টে একটি রিট হয়েছে। সদ্য ক্ষমতাচ্যুত এ দলটি যাতে কোনো রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে না পারে সে ব্যাপারে নির্দেশনা চাওয়া হয়েছে রিটে। সোমবার সকালে এ রিটটি দায়ের করা হয়।

জানা যায়, হাইকোর্টে একটি দ্বৈত বেঞ্চে এর শুনানি অনুষ্ঠিত হবে। রিটে আওয়ামী লীগ যাতে কোনো পলিটিকাল অ্যাক্টিভিটি চালাতে না পারে তার নির্দেশনা চাওয়া হয়েছে।

রিট দায়েরের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আইনজীবী অ্যাডভোকেট আহসানুল করিম। তিনি বলেন, দলটি রাজনৈতিক কার্যক্রম যাতে পরিচালনা করতে না পারেন সেজন্য এ রিট করা হয়েছে।
এর আগে, গত আগস্ট মাসে আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়ে একটি রিট করা হয়েছিল। বিচারপতি একেএম আসাদুজ্জামানের দ্বৈত হাইকোর্ট বেঞ্চে তা খারিজ করে দেয়।

এদিকে, গত ২৩ অক্টোবর আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ও সন্ত্রাসী সংগঠন ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।