― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

অন্তর্বর্তী সরকারের আরও দুই উপদেষ্টার শপথ

বরিশাল মেইল ডেস্ক

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন বিধান রঞ্জন রায় ও সুপ্রদীপ চাকমা। রবিবার (১১ আগস্ট) দুপুর ১২টা ৫৪ মিনিটে বঙ্গভবনের দরবার হলে তাদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

রাষ্ট্রপতির প্রেস উইং থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

এ সময় শপথ অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস উপস্থিত ছিলেন। আরও দুজনের উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার মাধ্যমে অন্তর্বর্তী সরকারের আকার ১৬ জনে দাঁড়িয়েছে।

আজ বিধান রঞ্জন রায় ও সুপ্রদীপ চাকমা শপথ নিলেও এখনও শপথ নেননি ফারুক-ই-আজম।

এদিকে আজ রাতে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার কথা রয়েছে উপদেষ্টা ফারু-ই-আজমের।