যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ (DOJ) উত্তর কোরিয়ায় ২০২৫ সালে পরিচালিত একটি ব্যর্থ মার্কিন সামরিক অভিযানের প্রতিবেদনকে কেন্দ্র করে তথ্য ফাঁসের তদন্তে দ্য নিউইয়র্ক টাইমস-এর ফ্রিল্যান্স সাংবাদিক ম্যাথিউ কোলকে (Matthew Cole) সমন পাঠিয়েছে।
শনিবার (১ আগস্ট) দ্য নিউইয়র্ক টাইমস জানায়, ভার্জিনিয়ার ফেডারেল প্রসিকিউটররা চলতি বছরের ফেব্রুয়ারিতে ম্যাথিউ কোলকে সমন পাঠিয়ে দুই বছরেরও বেশি সময়ের রিপোর্টিং নোট, সংশ্লিষ্ট নথি এবং এ বিষয়ে সাক্ষ্য দেওয়ার নির্দেশ দেন।
প্রতিবেদন অনুযায়ী, সমনটি ২০২৫ সালে প্রকাশিত উত্তর কোরিয়ায় যুক্তরাষ্ট্রের একটি ব্যর্থ সামরিক অভিযান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যসূত্র শনাক্ত করার তদন্তের অংশ।
বার্তা সংস্থা রয়টার্স তাৎক্ষণিকভাবে দ্য নিউইয়র্ক টাইমস-এর এ তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। তবে পত্রিকাটির একজন মুখপাত্র নিশ্চিত করেছেন যে ম্যাথিউ কোল নিজেই এই সমনের বিষয়টি প্রকাশ করেছেন।
সাংবাদিকদের গোপন তথ্যসূত্রের সুরক্ষা ও সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে এই পদক্ষেপ নতুন করে বিতর্কের জন্ম দিতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।



