― Advertisement ―

মেক্সিকোর প্রেসিডেন্ট প্রাসাদের কাছে গুলিতে নিহত ১, আহত ২

মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে প্রেসিডেন্ট প্রাসাদ ও ঐতিহাসিক জোকালো (Zócalo) চত্বরের কাছে বন্দুকধারীদের গুলিতে একজন নিহত এবং আরও দুজন আহত হয়েছেন।


স্থানীয় সময় সোমবার (২৮ জুলাই) সান্তো দোমিঙ্গো স্কয়ার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় পুলিশের তথ্য অনুযায়ী, ঔপনিবেশিক আমলের ভবনঘেরা এ এলাকাটি ভুয়া নথি তৈরি ও বিক্রির জন্য কুখ্যাত।


মেক্সিকো সিটির নিরাপত্তা সচিবালয় জানিয়েছে, এটি একটি টার্গেটেড (সরাসরি) হামলা ছিল। এতে ৪২ বছর বয়সী এক ব্যক্তি নিহত হন এবং ৩৯ বছর বয়সী আরও দুই ব্যক্তি আহত হন।
হামলার পর সন্দেহভাজন দুই হামলাকারী মোটরসাইকেলে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।