― Advertisement ―

মাস শেষেই হোয়াইট হাউস ছাড়ছেন প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট

তরুণ পরিবারকে সময় দিতে প্রশাসন ছাড়ার সিদ্ধান্ত ২৮ বছর বয়সী ক্যারোলিন লেভিটের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন থেকে মাসের শেষেই বিদায় নিচ্ছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। বুধবার (১২ আগস্ট ২০২৬) ট্রাম্প এ ঘোষণা দেন।

২৮ বছর বয়সী লেভিট হোয়াইট হাউসের ইতিহাসে এই পদে দায়িত্ব পালন করা সবচেয়ে কম বয়সী ব্যক্তি। ট্রাম্প জানান, নিজের ছোট সন্তানদের সময় দিতে তিনি প্রশাসন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

সম্প্রতি দ্বিতীয় সন্তানের জন্মের জন্য মে মাসে স্বল্প সময়ের ছুটি নিয়েছিলেন লেভিট। ছুটি শেষে তিনি আবার হোয়াইট হাউসে দায়িত্বে ফিরেছিলেন। তবে এবার প্রশাসন ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

লেভিটের বিদায়ের বিষয়ে ট্রাম্প বলেন, পরিবারকে সময় দেওয়ার প্রয়োজন থেকেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর প্রশাসনে প্রেস সেক্রেটারি হিসেবে লেভিট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং নিয়মিত সংবাদ সম্মেলনে সরকারের বিভিন্ন সিদ্ধান্ত ও নীতি তুলে ধরেছেন।