তীব্র তাপপ্রবাহ ও দীর্ঘস্থায়ী খরার প্রভাবে ডানিউব নদীর পানি রেকর্ড পরিমাণ কমে যাওয়ায় হাঙ্গেরির একমাত্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী পিটার মাজার।
রবিবার (২ আগস্ট) দেওয়া ঘোষণায় তিনি জানান, পানি সংকটের কারণে ৪৪ বছরের ইতিহাসে এই প্রথমবারের মতো বিদ্যুৎকেন্দ্রটির কার্যক্রম বন্ধ করতে হয়েছে।
এই সিদ্ধান্ত ইউরোপজুড়ে চলমান দীর্ঘস্থায়ী খরা ও চরম তাপপ্রবাহজনিত জ্বালানি সংকটকে আরও গভীর করেছে। নদীর পানির স্তর কমে যাওয়ায় বিদ্যুৎকেন্দ্রটির কুলিং সিস্টেম স্বাভাবিকভাবে পরিচালনা করা সম্ভব হচ্ছে না বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ইউরোপে তাপপ্রবাহ ও খরার তীব্রতা বাড়তে থাকায় বিদ্যুৎ উৎপাদন, নৌপরিবহন এবং কৃষি খাত ক্রমবর্ধমান ঝুঁকির মুখে পড়ছে।



