― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

বাসে শিক্ষার্থীদের ‘হাফ ভাড়া’ সপ্তাহে ৭ দিন

বরিশাল মেইল ডেস্ক

রাজধানী ঢাকাসহ দেশের সব মেট্রোপলিটন এলাকার বাসে ছাত্রদের সপ্তাহে ৭ দিন ‘হাফ ভাড়া’ কার্যকরের ঘোষণা দিয়েছেন ঢাকা সড়ক পরিবহণ মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম।

তিনি বলেন, ছাত্রদের হাত ধরেই ২০২৪-এ স্বৈরাচার সরকারের পতন ঘটেছে। দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। ছাত্রদের দীর্ঘ দিনের দাবি ছিল, সপ্তাহে ৭ দিনই ছাত্রদের বাস ভাড়া ৫০ শতাংশ ছাড় দিতে হবে। ২৪ সেপ্টেম্বর থেকে সপ্তাহে ৭ দিন ‘হাফ ভাড়া’ কার্যকর হবে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে এক সেমিনারে তিনি এই ঘোষণা দেন।

আমাদের অঙ্গীকার-নিরাপদ সড়ক হউক সবার : সড়ক-মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে মালিক ও শ্রমিকদের সচেতনতামূলক শীর্ষক সেমিনারের আয়োজন করে ঢাকা সড়ক পরিবহণ মালিক সমিতি।

ঢাকা সড়ক পরিবহণ মালিক সমিতির সভাপতি এম এ বাতেনের সভাপতিত্বে সেমিনারে উপস্থিত ছিলেন, পুলিশের ট্র্যাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পরিবহণ মালিক-শ্রমিকরা।