― Advertisement ―

বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বরিশাল মেইল ডেস্কঃআগামী বৃহস্পতিবার অনুষ্ঠেয় সব শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষার তারিখ পরে জানানো হবে।আজ মঙ্গলবার বাংলাদেশ...

টেকসই সামাজিক উন্নয়নে এনজিও অংশীদারিত্ব বাড়াচ্ছ কোইকা: এনজিও এনহ্যান্সমেন্ট কর্মশালা ২০২৬ অনুষ্ঠিত

বাংলাদেশে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়নে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর (এনজিও) সঙ্গে যৌথ সহযোগিতা জোরদার করছে কোরিয়া ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সির (কোইকা) বাংলাদেশ অফিস। এরই অংশ হিসেবে সম্প্রতি ঢাকায় ‘কোইকা-এনজিও পার্টনারশিপ এনহ্যান্সমেন্ট ওয়ার্কশপ ২০২৬’ শীর্ষক একটি পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় কর্মশালার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ২০২৬) বিজ্ঞপ্তিতে কোইকা বাংলাদেশ অফিস জানায়, কর্মশালাটিতে কোইকার সহযোগী প্রতিষ্ঠান অ্যাডরা (ADRA), গ্লোবাল কেয়ার, হার্ট টু হার্ট ফাউন্ডেশন, অক্সফাম, সেভ দ্য চিলড্রেন, কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড এবং স্থানীয় অংশীদার জাগ্রত যুব সংঘের (জেজেএস) প্রতিনিধিরা অংশ নেন। আন্তর্জাতিক বেসরকারি সংস্থা ব্র্যাক এতে অতিথি হিসেবে অংশ নেয়।

উন্নয়ন খাতের মাঠপর্যায়ের নানা অভিজ্ঞতা নিবিড়ভাবে তুলে ধরাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। কোইকার সহায়তায় পরিচালিত প্রকল্পগুলোর মাঠপর্যায়ের কার্যক্রম ও সফলতা সরেজমিনে দেখার এক বিশেষ পর্যালোচনার সমাপ্তি ঘটে এই কর্মশালার মাধ্যমে। অংশগ্রহণকারী সংস্থাগুলো নিজেদের সুনির্দিষ্ট অভিজ্ঞতা, স্থানীয় নেতৃত্বভিত্তিক সমাধান এবং টেকসই উন্নয়ন মডেলের ওপর বিস্তারিত আলোচনা উপস্থাপন করে।

স্বাস্থ্য, শিক্ষা, জলবায়ু পরিবর্তন সহনশীলতা, জীবিকা এবং সামাজিক উন্নয়নের ক্ষেত্রে কীভাবে সাধারণ মানুষের সম্পৃক্ততা বাড়ানো যায়—তা নিয়ে মতবিনিময় করা হয়। কোইকার বাংলাদেশ প্রধান জিহুন কিম জোর দিয়ে বলেন, কেবল প্রকল্পের মেয়াদকালীন কাজই যথেষ্ট নয়; বরং প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পরেও যেন স্থানীয় সম্প্রদায় ও সরকারি প্রতিষ্ঠানের সহায়তায় এর সুফল বজায় থাকে, তা নিশ্চিত করতে হবে।

কর্মশালায় কোইকা বাংলাদেশ অফিসের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর হিউনউ ইয়ং আন্তর্জাতিক উন্নয়ন সহায়তার পরিবর্তনশীল অগ্রাধিকার এবং বাংলাদেশের ভবিষ্যৎ কৌশলগত পরিকল্পনা তুলে ধরেন। আরেক ডেপুটি কান্ট্রি ডিরেক্টর সুজিন কং অংশগ্রহণকারী সংস্থাগুলোর অর্জিত অভিজ্ঞতা বিনিময় ও মুক্ত আলোচনায় দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

পরিশেষে, নাগরিক সমাজ ও স্থানীয় অংশীদারদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে প্রান্তিক পর্যায়ে কার্যকর, অন্তর্ভুক্তিমূলক এবং স্বনির্ভর উন্নয়ন বাস্তবায়নে কোইকার দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করার মধ্য দিয়ে এদিনের কর্মশালার ইতি টানা হয়।