― Advertisement ―

বাংলাদেশে বিনিয়োগের এখনই সময়: চীনা ব্যবসায়ীদের প্রধানমন্ত্রী

পারস্পরিক স্বার্থে ‘বিশ্বের সবচেয়ে উদার’ বিনিয়োগ ব্যবস্থার সুবিধা নিয়ে চীনা ব্যবসায়ী সম্প্রদায়কে বাংলাদেশের প্রধান খাতগুলোয় বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মঙ্গলবার বেইজিংয়ের সাংগ্রি-লা সার্কেলে...

ফ্রন্টলাইন কর্মীদের জন্য ডিজিটাল স্বাস্থ্যসেবা চালু করল গ্রামীণফোন ও গ্রামীণ হেলথটেক

দেশের অন্যতম শীর্ষ টেলিকম অপারেটর গ্রামীণফোন তাদের মাঠপর্যায়ের বিক্রয়কর্মী এবং গ্রামীণফোন সেন্টার (জিপিসি) এজেন্টদের স্বাস্থ্য সুরক্ষায় একটি নতুন উদ্যোগ গ্রহণ করেছে। গ্রামীণ হেলথটেক লিমিটেডের (জিএইচএল) সাথে যৌথ অংশীদারিত্বে সংস্থাটি ‘ সুখী’ (Shukhee) ডিজিটাল হেলথকেয়ার অ্যাপের মাধ্যমে ২৪ ঘণ্টা স্বাস্থ্যসেবা দেওয়ার ব্যবস্থা চালু করেছে।

সারাদেশে ছড়িয়ে থাকা গ্রাহকসেবা কর্মীদের ডিজিটাল প্রযুক্তির সাহায্যে প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করতেই মূলত এই করপোরেট উদ্যোগ নেওয়া হয়েছে। চুক্তি অনুসারে, গ্রামীণফোনের ডিস্ট্রিবিউশন হাউসের ফিল্ড ফোর্স এবং জিপিসি প্রতিনিধিরা সারা বছরই দিনরাত ২৪ ঘণ্টা বিনামূল্যে চিকিৎসকের পরামর্শ নিতে পারবেন।

চিকিৎসকের পরামর্শের পর স্বয়ংক্রিয়ভাবে ডিজিটাল প্রেসক্রিপশন পেয়ে যাবেন কর্মীরা। পাশাপাশি অ্যাপটি ব্যবহার করে বাসায় বসে প্যাথলজিক্যাল বা ল্যাব টেস্টের ক্ষেত্রে মিলবে সর্বোচ্চ ৪০ শতাংশ পর্যন্ত ছাড়। অনলাইন থেকে প্রয়োজনীয় ওষুধ কেনার ক্ষেত্রেও কর্মীরা পাবেন ১০ শতাংশ পর্যন্ত বিশেষ মূল্যছাড়।

সম্প্রতি আয়োজিত এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গ্রামীণফোনের হেড অব সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন মোহাম্মদ শরীফ মাহমুদ খান এবং গ্রামীণ হেলথটেকের চিফ বিজনেস অ্যান্ড প্রযুক্তি কর্মকর্তা (সিবিটিও) মোহাম্মদ সলাইমুন রাসেল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) ফারহা নাজ জামান এবং চিফ প্রোডাক্ট অফিসার (সিপিও) সোলাইমান আলম। গ্রামীণ হেলথটেকের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. আহমেদ আরমান সিদ্দিকী। চুক্তি চলাকালে অ্যাপ, ওয়েব এবং আইভিআর কল সেন্টার চ্যানেলের মাধ্যমে রিয়েল-টাইমে প্রাথমিক চিকিৎসা চালুর প্রক্রিয়াটি সরাসরি প্রদর্শন করেন জিএইচএলের সিবিটিও।

গ্রামীণফোনের সিএমও ফারহা নাজ জামান বলেন, “আমাদের ফিল্ড ফোর্স ও জিপিসি প্রতিনিধিরা আমাদের ব্যবসার মূল চালিকাশক্তি। তাঁরা প্রতিদিন মাঠপর্যায়ে গ্রাহকদের সরাসরি সেবা দিয়ে থাকেন। তাঁদের স্বাস্থ্য নিরাপত্তা আমাদের অগ্রাধিকার। গ্রামীণ হেলথটেকের সাথে এই চুক্তি তাঁদের সহজে উন্নত চিকিৎসা পেতে সাহায্য করবে।”

গ্রামীণ হেলথটেকের সিইও ড. আহমেদ আরমান সিদ্দিকী জানান, “গ্রামীণফোনের মাঠপর্যায়ের প্রতিনিধিদের কাছে প্রযুক্তিনির্ভর স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে পেরে আমরা আনন্দিত। ‘সুখী’ প্ল্যাটফর্মের মাধ্যমে যেকোনো স্থান থেকে সুবিধাজনকভাবে সেবা নেওয়া যাবে, যা ডিজিটাল প্রযুক্তির কার্যকর ব্যবহারের এক অনন্য উদাহরণ।”