%%COMMENTSfa1b16684bb4ff8534fd9e38cb2f44e0%%PCEtLSBUaGlzIHNpdGUgaXMgb3B0aW1pemVkIHdpdGggdGhlIFlvYXN0IFNFTyBwbHVnaW4gdjI2LjQgLSBodHRwczovL3lvYXN0LmNvbS93b3JkcHJlc3MvcGx1Z2lucy9zZW8vIC0tPg==%%COMMENTS%% %%COMMENTSfa1b16684bb4ff8534fd9e38cb2f44e0%%PCEtLSAvIFlvYXN0IFNFTyBwbHVnaW4uIC0tPg==%%COMMENTS%% %%COMMENTSfa1b16684bb4ff8534fd9e38cb2f44e0%%PCEtLSBHb29nbGUgdGFnIChndGFnLmpzKSAtLT4=%%COMMENTS%% %%COMMENTSfa1b16684bb4ff8534fd9e38cb2f44e0%%PCEtLVtpZiBsdCBJRSA5XT48c2NyaXB0IHNyYz0iaHR0cDovL2NkbmpzLmNsb3VkZmxhcmUuY29tL2FqYXgvbGlicy9odG1sNXNoaXYvMy43LjMvaHRtbDVzaGl2LmpzIj48L3NjcmlwdD48IVtlbmRpZl0tLT4=%%COMMENTS%% %%COMMENTSfa1b16684bb4ff8534fd9e38cb2f44e0%%PCEtLSBHb29nbGUgQWRTZW5zZSBtZXRhIHRhZ3MgYWRkZWQgYnkgU2l0ZSBLaXQgLS0+%%COMMENTS%% %%COMMENTSfa1b16684bb4ff8534fd9e38cb2f44e0%%PCEtLSBFbmQgR29vZ2xlIEFkU2Vuc2UgbWV0YSB0YWdzIGFkZGVkIGJ5IFNpdGUgS2l0IC0tPg==%%COMMENTS%%%%COMMENTSfa1b16684bb4ff8534fd9e38cb2f44e0%%PCEtLSBHb29nbGUgQWRTZW5zZSBzbmlwcGV0IGFkZGVkIGJ5IFNpdGUgS2l0IC0tPg==%%COMMENTS%% %%COMMENTSfa1b16684bb4ff8534fd9e38cb2f44e0%%PCEtLSBFbmQgR29vZ2xlIEFkU2Vuc2Ugc25pcHBldCBhZGRlZCBieSBTaXRlIEtpdCAtLT4=%%COMMENTS%%%%COMMENTSfa1b16684bb4ff8534fd9e38cb2f44e0%%PCEtLSBKUyBnZW5lcmF0ZWQgYnkgdGhlbWUgLS0+%%COMMENTS%% %%COMMENTSfa1b16684bb4ff8534fd9e38cb2f44e0%%PCEtLSBIZWFkZXIgc3R5bGUgY29tcGlsZWQgYnkgdGhlbWUgLS0+%%COMMENTS%%%%COMMENTSfa1b16684bb4ff8534fd9e38cb2f44e0%%PCEtLSBCdXR0b24gc3R5bGUgY29tcGlsZWQgYnkgdGhlbWUgLS0+%%COMMENTS%%
%%COMMENTSfa1b16684bb4ff8534fd9e38cb2f44e0%%PCEtLSAuL2Jsb2NrIC0tPg==%%COMMENTS%% %%COMMENTSfa1b16684bb4ff8534fd9e38cb2f44e0%%PCEtLSAuL2Jsb2NrIC0tPg==%%COMMENTS%%
%%COMMENTSfa1b16684bb4ff8534fd9e38cb2f44e0%%PCEtLSAuL2Jsb2NrIC0tPg==%%COMMENTS%%
%%COMMENTSfa1b16684bb4ff8534fd9e38cb2f44e0%%PCEtLSAuL2Jsb2NrIC0tPg==%%COMMENTS%%
Sunday, August 16, 2026
%%COMMENTSfa1b16684bb4ff8534fd9e38cb2f44e0%%PCEtLSAuL2Jsb2NrIC0tPg==%%COMMENTS%% %%COMMENTSfa1b16684bb4ff8534fd9e38cb2f44e0%%PCEtLSAuL2Jsb2NrIC0tPg==%%COMMENTS%%

― Advertisement ―

এশিয়ার খাদ্যব্যবস্থা আমূল পরিবর্তনের মূল চাবিকাঠি সুপেয় ও দূষণমুক্ত নদী

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের খাদ্য নিরাপত্তার ইতিহাস মূলতঃ নদনদীর ইতিহাসের সাথে গভীরভাবে সম্পর্কিত। সিন্ধু থেকে মেকং, কিংবা হলুদ নদী থেকে গঙ্গা—এ অঞ্চলের নদীগুলো শতাব্দী ধরে...

ঢাকায় সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপন: সংগীত, কবিতা আবৃত্তি ও স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন

%%COMMENTSfa1b16684bb4ff8534fd9e38cb2f44e0%%PCEtLSAuL2Jsb2NrIC0tPg==%%COMMENTS%%

বাংলা সাহিত্যের দ্রোহ ও চেতনার অন্যতম প্রতীক কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উপলক্ষে রাজধানীতে গান, কবিতা আবৃত্তি, আলোচনা সভা ও স্মারকগ্রন্থ প্রকাশের মধ্য দিয়ে উদ্যাপিত হলো বিশেষ অনুষ্ঠান ‘শতবর্ষে সুকান্ত’।

শনিবার (১৫ আগস্ট ২০২৬) ধানমন্ডির বিডিঅএসএন কার্যালয়ে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘মুক্ত আসর’ এবং ‘স্বপ্ন৭১ প্রকাশন’-এর যৌথ উদ্যোগে এই ব্যতিক্রমী কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল কবি সুকান্ত ভট্টাচার্যের জীবন, সাহিত্যকর্ম ও মানবতাবাদী দর্শনকে নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে নির্মিত স্মারকগ্রন্থ ‘শতবর্ষে সুকান্ত’-এর মোড়ক উন্মোচন। গ্রন্থটি সম্পাদনা করেছেন আবু সাঈদ। অনুষ্ঠানে কবি, লেখক, আবৃত্তিশিল্পী, গবেষক ও সাহিত্যপ্রেমী বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা পর্বে শিক্ষাবিদ ও গবেষক মোহাম্মদ আবদুল হাই কবির অনন্য প্রতিভার কথা স্মরণ করে বলেন, “এত অল্প বয়সে সুকান্ত ভট্টাচার্য সাহিত্যজগতে যে অসামান্য অবদান রেখে গেছেন, তা এক কথায় বিস্ময়কর। নতুন প্রজন্মের জন্য সুকান্তের রচনা ও দর্শন পাঠ করা অত্যন্ত জরুরি।” অন্যদিকে গবেষক প্রশান্ত কুমার রায় তাঁর বক্তব্যে জোর দিয়ে বলেন, কেবল গুটিকয়েক মানুষই সৃষ্টিশীলতার এমন অনন্য উচ্চতায় পৌঁছাতে পারেন।

মুক্ত আসরের প্রতিষ্ঠাতা ও সভাপতি এবং গ্রন্থটির সম্পাদক আবু সাঈদ সুকান্তের জীবনসংগ্রাম তুলে ধরে বলেন, “বাংলা সাহিত্যের এই উজ্জ্বল নক্ষত্র জীবনভর শোষিত ও বঞ্চিত মানুষের অধিকার আদায়ে কাজ করে গেছেন। একটি বৈষম্যহীন নতুন পৃথিবী গড়ার স্বপ্নে তিনি তরুণদের সংগঠিত করেছিলেন। তাঁর হাত ধরেই ‘কিশোর বাহিনী’ ৩০০ সদস্যের গণ্ডি পেরিয়ে ৩ হাজার সদস্যের এক বিশাল সামাজিক শক্তিতে রূপান্তরিত হয়েছিল।”

আবু সাঈদ আরও যোগ করেন, “জন্মের শত বছর পরও কবি সুকান্ত একইভাবে প্রাসঙ্গিক। তাঁর স্মৃতিরক্ষা ও কাজের মূল্যায়ন আমাদের দায়িত্ব। সেই দায়বদ্ধতা থেকেই ‘শতবর্ষে সুকান্ত’ প্রকাশিত হলো।” স্মারকগ্রন্থটি সম্পর্কে তিনি জানান, বইটি দুটি বিভাগে সাজানো হয়েছে—প্রথম অংশে রয়েছে স্মৃতিকথা এবং দ্বিতীয় অংশে কবি ও তাঁর শতবর্ষ নিয়ে গবেষণাধর্মী আলোচনা।

আবৃত্তিপর্বে সুকান্তের প্রতিবাদী ও দীপ্ত কবিতা আবৃত্তি করেন মুক্ত আসরের সাহিত্য সম্পাদক শাহীনা মিতা, নাজমুন নাহার, জেসমিন বন্যা, ইয়াতুল নেছা রুমা এবং সুব্রত ভট্টাচার্য। কবির লেখা গানে সুর মেলাবেন সংগীতশিল্পী শাহীন আক্তার পাপিয়া।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুক্ত আসরের উপদেষ্টা ফারাহ দিবা আহমেদ, কবি আবদুল হালিম, সাংবাদিক ইয়াছিন মোহাম্মদ, যুগ্ম সাধারণ সম্পাদক কৌশিক চাকমা ও মুক্তবন্ধু শফিক উদ্দিন শুভ। পুরো আয়োজনটি সঞ্চালনা করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আয়েশা জাহান নূপুর। অনুষ্ঠানটি আয়োজনে সহায়তা করে কাঠবিড়ালী প্রকাশন এবং বইভিত্তিক পত্রিকা ‘বইচরিতা’।

%%COMMENTSfa1b16684bb4ff8534fd9e38cb2f44e0%%PCEtLSBDT05URU5UIEVORCAxIC0tPg==%%COMMENTS%%
%%COMMENTSfa1b16684bb4ff8534fd9e38cb2f44e0%%PCEtLSAjdGRiLWF1dG9sb2FkLWFydGljbGUgLS0+%%COMMENTS%%
%%COMMENTSfa1b16684bb4ff8534fd9e38cb2f44e0%%PCEtLWNsb3NlIHRkLW91dGVyLXdyYXAtLT4=%%COMMENTS%% %%COMMENTSfa1b16684bb4ff8534fd9e38cb2f44e0%%PCEtLQ0KDQogICAgICAgIFRoZW1lOiBOZXdzcGFwZXIgYnkgdGFnRGl2LmNvbSAyMDIzDQogICAgICAgIFZlcnNpb246IDEyLjYuMSAocmFyYSkNCiAgICAgICAgRGVwbG95IG1vZGU6IGRlcGxveQ0KICAgICAgICANCiAgICAgICAgdWlkOiA2YTgxZjc4NjQ2MjFkDQogICAgLS0+%%COMMENTS%% %%COMMENTSfa1b16684bb4ff8534fd9e38cb2f44e0%%PCEtLSBKUyBnZW5lcmF0ZWQgYnkgdGhlbWUgLS0+%%COMMENTS%%