‘এসো হে বৈশাখ’ গানে মুখরিত চারপাশ; বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ বয়ে আনে সংস্কৃতি ও ঐতিহ্যের এক অনন্য আমেজ। সাধারণ মানুষের মতো আমাদের শোবিজ তারকারাও এই উৎসবকে বরণ করে নেন চিরায়ত বাঙালিয়ানায়, যা ফুটে উঠেছে তাঁদের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ছবিতে। আজকের আয়োজনে আমরা দেখে নেব সাদিয়া আয়মান-এর বৈশাখী উদ্যাপন।






